সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি নিয়ে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করা হয়েছে। ২৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে সরিষাবাড়ী সরকারি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।

উদ্বোধনকালে জেলা প্রশাসক মুর্শেদা জামান, উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা,সরিষাবাড়ী সরকারি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদুর রহমান, অন্যান্য শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
👁️ 110 News Views
