বিদায় নিলেন কোভিড-১৯ অতিমারি মোকাবেলার কয়েকজন অগ্র সেনানী

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ স্বাস্থ্য অধিদপ্তরে বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর, শেষ কর্মদিবস পার করলেন ডাঃ শেখ মোঃ মনজুর রহমান, পরিচালক (অর্থ), স্বাস্থ্য অধিদপ্তর; ডাঃ মোঃ ইউনুস, পরিচালক (কোভিড ইউনিট), স্বাস্থ্য অধিদপ্তর; ডাঃ কামরুন নাহার, উপপরিচালক (শৃংখলা), স্বাস্থ্য অধিদপ্তর; ডাঃ মোঃ শামছুর রহমান, উপপরিচালক (পরিকল্পনা ও গবেষণা), স্বাস্থ্য অধিদপ্তর এবং ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, উপপরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ), স্বাস্থ্য অধিদপ্তর।


বিজ্ঞাপন

তাদের অবসর জনিত ক্ষণকে স্মরণীয় করে রাখতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত হয় বিদায়ী সম্মাননা। বিদায়ী সম্মাননায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

বিদায়ক্ষণে মহাপরিচালক বিদায়ী কর্মকর্তাদের বর্ণাঢ্য চাকুরিজীবন সম্পর্কে আলোকপাত করেন। কোভিড-১৯ অতিমারি মোকাবেলায় তারা সামনে থেকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

👁️ 154 News Views