মধুপুরে দামপাড়া দারুল কোরআন মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

Uncategorized ইতিহাস ঐতিহ্য গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি  : টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দামপাড়া দারুল কোরআন গোরস্থান মাদরাসা ও নূরানী কিন্ডারগার্টেনের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেন।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং মধুপুর পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সাগর।

এ সময় ধর্মীয় আলোচনা, কোরআন-হাদিসের আলোকে ইসলামী জীবনবোধ এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।


বিজ্ঞাপন

এ ধরনের আয়োজন সমাজে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও পারস্পরিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন উপস্থিত অতিথিরা।


বিজ্ঞাপন
👁️ 16 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *