জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষের বৃষ্টি নামলেই থেমে যায় কাজের থাবা

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সারাদেশ

শাকিল হোসেন,(গাজীপুর)  :   সকাল থেকেই আকাশের মুখ ভার। নামছে গুড়ি গুড়ি বৃষ্টি চলছে ঝুম বৃষ্টি। কখনো মুষলধারে, আবার কখনো টিপটিপ বৃষ্টিতে ভিজে যাচ্ছে কালিয়াকৈর সকল গ্রাম। বৃষ্টিতে প্রকৃতি স্বস্তি পেলেও স্বস্তি নেই খেটে খাওয়া মানুষের জীবনে। কারণ বৃষ্টি বাড়লেই থমকে যায় তাদের রোজগারের চাকা।


বিজ্ঞাপন

আজ শুক্রবার (২০শে নভেম্বর) ভোর থেকে গাজীপুর জেলার কালিয়াকৈর চন্দ্রা, হরতকিতলা, পল্লী বিদ্যুৎ, বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। ছাতা কিংবা পলিথিন মাথায় দিয়ে জরুরি প্রয়োজনে কেউ কেউ বের হলেও সাধারণ মানুষের চলাচল ছিল তুলনামূলক কম। এতে বিপাকে পড়েছেন রিকশা-ভ্যানচালক, দিনমজুর, নির্মাণশ্রমিকসহ বিভিন্ন শ্রেণির শ্রমজীবী মানুষ।

কালিয়াকৈর বাজারে বৃস্টিতে ভিজে মাথায় পিলিথিন পেঁচিয়ে ভ্যান গাড়ীতে তেলের ড্রাম টানছিলেন ভ্যানচালক ভ্যান চালক মোঃনামিম উদ্দীন। বৃষ্টিতে ভিজে যাওয়া মুখ হাত দিয়ে মুছতে মুছতে তিনি বলেন, ‘প্রতিদিন সকালে বের হয়ে যতক্ষণ কাজ করি, ততক্ষণই আয় হয়।

বৃষ্টি বেশি হলে মানুষ বের হয় না, যাত্রীও পাওয়া যায় না। আজ সকাল থেকে বসে থেকে একটা ভাড়া পেলাম। আয় বলতে তেমন কিছুই হয়নি। সে জন্য বৃস্টিতে ভিজেই ভাড়া মারছি।


বিজ্ঞাপন

একই কথা জানালেন ইজিবাইক চালক মোঃআজাত হোসেন তিনি বলেন, ‘বৃষ্টির মধ্যে রাস্তায় বের হওয়া খুব কষ্ট, ঘরে বসে থাকলে তো আর সংসার চলবে না। তাই ভিজতে ভিজতেই বের হয়েছি কিন্তু যাত্রী কম থাকায় আয়ও কম।’


বিজ্ঞাপন

নির্মাণ আব্দুল কাদের বলেন, ‘আমাদের মতো দিন মজুরদের জন্য একদিন কাজ বন্ধ থাকা মানে একদিনের খাবারের চিন্তা। বৃষ্টির কারণে অনেক সময় কাজ বন্ধ থাকে তখন সংসারের বাজার খরচ জোগাড় করাই কঠিন হয়ে পড়ে।’

শুধু শ্রমজীবী মানুষই নয়, টানা বৃষ্টিতে কালিয়াকৈর বিভিন্ন এলাকার নিচু গ্রামীণ সড়ক গুলোতে পানি জমে সাধারণ মানুষের চলাচলেও কিছুটা দুর্ভোগ দেখা দিয়েছে। তবে জীবিকার প্রয়োজনে অনেক শ্রমজীবী মানুষকে বৃষ্টি উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হতে দেখা গেছে।

তাদের কাছে বৃষ্টি মানে শুধু ভেজা পথ কিংবা কাদামাটি নয়; বৃষ্টি মানেই অনেক সময় এক দিনের আয় হারানোর শঙ্কা। তাই মাথার ওপর ঝুম বৃষ্টি, পায়ের নিচে ভেজা পথ, সবকিছু উপেক্ষা করে জীবিকার তাগিদে ছুটে চলেছেন কালিয়াকৈর খেটে খাওয়া মানুষ।

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বৃষ্টির এই দিনে শহরের ব্যস্ততা কিছুটা থেমে গেলেও থামেনি শ্রমজীবী মানুষের জীবন সংগ্রাম। কারণ তাদের জীবনে কাজ থামলে সংসার থামে, আয় থামলে থেমে যায় চুলার আগুন।

👁️ 13 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *