নড়াইল জেলা পুলিশের আয়োজনে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

অন্যান্য অপরাধ এইমাত্র

মোঃ রফিকুল ইসলাম ঃ গতকাল রবিবার ২০ মার্চ সকাল ৮ টার সময় নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, অপরাধ নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নতকরণ, ড্রেসরুলস অনুসরণ করে পোশাক পরিধান, সরকারি গাড়ি ও অন্যান্য সরকারি মালামালের হেফাজত করা, ওয়ারেন্ট তামিল, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের খোঁজখবর নেওয়া, বিট পুলিশিং কার্যক্রম আরো ত্বরান্বিত করা, ফেসবুকে অপ্রাসঙ্গিক মন্তব্য ও টিকটক না করা এবং সুন্দর ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়া পুলিশ সদস্যদের ছুটি বা অন্য কোন সমস্যা থাকলে কল্যাণ সভায় পুলিশ সুপার কে অবহিত করার জন্য নির্দেশ দেন।


বিজ্ঞাপন

এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 141 News Views