যৌথ অভিযানে রুট পারমিট বিহীন দুটি বাস ডাম্পিং সহ জরিমানা আদায়

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ বাস রুট র‍‍্যাশনালাইজেশন কার্যক্রম সুচারুভাবে বাস্তবায়নের লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে রুট পারমিটবিহীন চলাচল করায় দুটি বাস ডাম্পিং করা হয়েছে। এছাড়াও সড়ক পরিবহন আইন এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৬টি মামলায় ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল সোমবার ৩০ মে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়।

ঢাদসিক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক ও বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলমের যৌথ নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ঢাকা – সিলেট মহাসড়কের রায়েরবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রুট পারমিট না থাকায় শতাব্দী পরিবহন (ঢাকা মেট্রো ব-১১-৮৯৮৭) ও একুশে পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-৮০৭৯) দুটি বাস ডাম্পিং করা হয়।
অভিযান পরিচালনা কালে “সড়ক পরিবহন আইন, ২০১৮” এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে ৬টি মামলায় মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


বিজ্ঞাপন
👁️ 122 News Views