বিএসটিআই এর মোবাইল কোর্ট কর্তৃক গুলশানের ফুড এজ লিমিটেড কে ৪০,০০০ টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ২২ জুন, রাজধানীর গুলশান থানা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য (বিস্কুট, পাউরুটি) বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ফুড এজ লিমিটেড, সান টাওয়ার, রোড-২২, গুলশান-১, ঢাকা-কে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে সোহাগ হায়দার, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন
👁️ 113 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *