জাতীয় গ্রীডে বিদ্যুৎ বিপর্যয় ও পুনরায় চালু

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিবেদক ঃজাতীয় গ্রিডের পূর্বাঞ্চলীয় সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ জেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন রয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। বেলা দুইটায় গ্রিড বিপর্যয় ঘটে ৷ এতে এই পূর্বাঞ্চলীয় গ্রিডের সাথে যুক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশ বন্ধ হয়ে যায় ৷ এতে দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে ৷ তবে বিপর্যয়ের কারণ এখনো জানা যায় নি ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ঘোড়াশাল, টঙ্গীসহ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে ৷ সীমিত এলাকায় সরবরাহ শুরু করা হয়েছে।

পিজিসিবির সূত্র জানিয়েছে, যথাসম্ভব দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে ৷ রাতের মধ্যে পরিস্থিতি পুরো স্বাভাবিক হতে পারে ৷

বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর সূত্র জানিয়েছে, বিকল্প উপায়ে তারা গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন -হাসপাতাল, সরকারি জরুরি সেবা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের প্রচেষ্টা চালিয়ে যথাসম্ভব অতি অল্প সময়ের মধ্যে সারা দেশের বিদ্যুৎ ব্যাবস্থা সচল করবে।

👁️ 134 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *