খুলনায় বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস-২০২২ পালিত

Uncategorized অন্যান্য

মামুন মোল্লা (খুলনা) ঃ মঙ্গলবার ১৮ অক্টোবর বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন, খুলনার আয়োজনে বেলুন ও ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস-২০২২ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষে “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা সার্কিট হাউজ ময়দানে অবস্থিত শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার), ডিআইজি খুলনা রেঞ্জ , বাংলাদেশ পুলিশ।


এ সময় উপস্থিত ছিলেন মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), মোঃ আতিকুর রহমান পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) খুলনা রেঞ্জ, খুলনা সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 118 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *