রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক, আফতাব হোসেন এর মৃত্যুতে আরএমপি’র গভীর শোক প্রকাশ

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার ১৮ অক্টোবর, সকাল সাড়ে ৬ টার দিকে সাংবাদিক আফতাব হোসেন তাঁর রংপুরের বাসায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তার এই অকাল মৃত্যুতে রংপুর মেট্রোপলিটন পুলিশ আরএমপি কর্তৃক গভীর শোক প্রকাশ।

আফতাব হোসেন বৈশাখী টেলিভিশনে সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে নিয়মিত সংবাদ পাঠ করতেন। তিনি সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে ছিলেন।

গুণী সাংবাদিক আফতাব হোসেন রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল ও দৈনিক যুগের আলো পত্রিকায় দীর্ঘদিন বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন রংপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি।
মৃত্যুর আগ পর্যন্ত সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
এছাড়া তিনি বিভাগীয় লেখক পরিষদ,রংপুর ও ফিরে দেখা সংগঠনের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

তিনি একাধারে সংবাদপত্র,বেতার ও টেলিভিশনের ভালো উপস্থাপক হিসেবেও সমাদৃত ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন বই। রংপুর মেট্রোপলিটন পুলিশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ডকুমেন্টারিতে দিয়েছেন তাঁর সাবলীল কন্ঠ।

সাংবাদিক আফতাব হোসেন এর মৃত্যুতে রংপুর মেট্রোপলিটন পুলিশ শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।


বিজ্ঞাপন
👁️ 124 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *