আট বছর পর ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ প্রায় আট বছর পর ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। গতকাল শনিবার (২৯ অক্টোবর)। বেলা ২টা ২৫ মিনিটের দিকে দলীয় পতাকা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার পুরানো মাঠে দলটির নেতাকর্মীদের ঢল দেখা গেছে। দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি মঞ্চকে ঘিরে দুপুরের আগে থেকেই সমবেত হতে থাকেন তারা।

দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলার সম্মেলনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন পরে সম্মেলন হওয়ায় এই জেলার নেতাকর্মীদের নামে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলাগুলো। কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে তৈরি করা হয়েছে অসংখ্য তোরণ। সম্মেলনকে ঘিরে রাজধানীতে সাজ সাজ রব।


বিজ্ঞাপন
👁️ 131 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *