চট্টগ্রাম ডিবি (বন্দর ও পশ্চিম) বিভাগের অভিযানে ৪ কেজি গাঁজা সহ ১ জন আটক

Uncategorized আইন ও আদালত



নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র ডিবি (বন্দর ও পশ্চিম) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবীরের তত্বাবধানে, স্পেশাল টিম এর এসআই মোহাম্মদ রাজীব হোসেন, এএসআই মোঃ জাহিদুল হক, এএসআই মোঃ তাজুল ইসলাম, এএসআই রনি মজুমদার ও সঙ্গীয় ফোর্স সহ রবিবার ২০ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন ডিটি রোডস্থ ঈদগা কাঁচা রাস্তার মাথা এলাকা থেকে ৪ কেজি গাঁজা সহ নিজাম উদ্দিনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ এলাকা থেকে কম দামে গাঁজা ক্রয় করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।


বিজ্ঞাপন
👁️ 115 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *