রাজধানীতে র‍্যাবের অভিযানে ১৭৮ বোতল ফেনসিডিল, ২০ কেজি গাঁজা, বিদেশী মদ ও কাভার্ডভ্যান সহ ১ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিবেদক ঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১৭৮ বোতল ফেনসিডিল, ২০ কেজি গাঁজা ও বিদেশী মদ সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দ হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, রবিবার ২৫ ডিসেম্বর, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে আনুমানিক ১১,৫৪,০০০ (এগারো লক্ষ চুয়ান্ন হাজার) টাকা মূল্যের ১৭৮ (একশত আটাত্তর) বোতল ফেনসিডিল, ২০ (বিশ) কেজি গাঁজা ও ২ (দুই) বোতল বিদেশী মদ সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীর নাম ও ঠিকানা যথাক্রমে মোঃ ইছহাক (৬০), পিতা- মৃত সায়েদ আলী, সাং- দারোয়া, মিয়াজীপাড়া, থানা-চান্দিনা, জেলা- কুমিল্লা বলে জানা যায়।
এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান জব্দ এবং ১টি মোবাইল ফোন ও নগদ ৭৬০ (সাতশত ষাট) টাকা উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন
👁️ 112 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *