রাজধানীর বংশালে বিএসটিআই এর মোবাইল কোর্ট কর্তৃক ৫০,০০০ টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিবেদক ঃ গত বৃহস্পতিবার ১৬ মার্চ রাজধানীর বংশাল থানা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত “অগ্নিনির্বাপক যন্ত্র” বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে কে. এস ইন্টারন্যাশনাল, ১২০/১, নবাবপুর রোড, ঢাকা প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়।

প্রসিকিউটর হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার (সিএম), মোঃ মাছুদুল হক, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন
👁️ 120 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *