নড়াইলে ৯ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ১২ হাজার ৫০০ টাকা জরিমানা

Uncategorized অপরাধ অর্থনীতি আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে নোংরা পরিবেশ,মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে নড়াইলে ৯ প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়। (৩১ মার্চ) শুক্রবার সকল ৯-৩০ মিনিটের সময় নড়াইল পুরাতন বাস টার্মিনাল,রুপগঞ্জ বাজার ও গোবরা বাজারের বিভিন্ন দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে এ অভিযানে আনসার সদস্যরা সহযোগিতা করে।অভিযান সূত্রে জানা যায়,মেসার্স বিশ্বাস ভাণ্ডারকে ৫০০ টাকা,মেসার্স আবু মোসা স্টোরকে ৫০০ টাকা, মেসার্স মোল্যা ফল ভাণ্ডারকে ১ হাজার টাকা,মেসার্স মামা ভাগ্নে ফল ভাণ্ডারকে ৫০০ টাকা,মেসার্স লাবিয়া কসমেটিকসকে ২ হাজার টাকা,মেসার্স গোবরা মিষ্ঠান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা,মেসার্স হাফিজুর স্টোরকে ১ হাজার টাকা,মেসার্স সেলিম স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স আব্দুল ওয়াহাব মিষ্ঠান্ন ভাণ্ডারকে ১ হাজার টাকাসহ মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য,ঔষধ,স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক অভিযানের বিষয়ে বলেন,বাজার নিয়ন্ত্রণে নিয়মিত আমাদের অভিযান চলছে এবং জনস্বার্থে পুরো রমজান মাস আমাদের কড়া নজরদারি থাকবে বাজারে।
👁️ 117 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *