ধন্যবাদ প্রিয় খুলনাবাসী —– বিদায়ী সংবর্ধনা কালে পুলিশ সুপার  

Uncategorized আইন ও আদালত খুলনা জীবনী সারাদেশ

মামুন মোল্লা (খুলনা) :  রবিবার  ৯ জুলাই,  মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা বদলিজনিত কারণে খুলনা জেলা হতে বিদায় নেন। বিদায়কালে তিনি খুলনা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন।


বিজ্ঞাপন

ধন্যবাদ প্রিয় খুলনাবাসী বিদায়ের মুহুর্তে মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার  বদলিজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান কালে খুলনাবাসি সহ খুলনা জেলা পুলিশের সকল কর্মকর্তা ও কর্মচারীর উদ্দেশ্যে তিনি এ কথা বলেন এবং সকলের মঙ্গল কামনা করেন।

তিনি খুলনা জেলাবাসীর প্রতি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন, খুলনা জেলার সম্মানিত নাগরিকদের সচেতনতা ও অপরাধ নির্মূলে সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন এবং এই জনপদের মানুষের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।


বিজ্ঞাপন

পরিশেষে বাংলাদেশ পুলিশের প্রাচীন প্রথা অনুযায়ী তাকে ফুল সজ্জিত গাড়িতে রশি টানার মাধ্যমে খুলনা জেলা থেকে বিদায় জানানো হয়।


বিজ্ঞাপন
👁️ 100 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *