কেএমপির মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাজা সহ ৫ জন গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা জাতীয় সারাদেশ

মামুন মোল্লা (খুলনা) : খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র মাদক বিরোধী বিশেষ এক  অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে  ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজাসহ ৫  জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে,  এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন


জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ  অভিযান পরিচালনা কালে ৫ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়।

গ্রেফতার কৃত  মাদক ব্যাবসায়ীদের নাম ও ঠিকানা যথাক্রমে,  মোঃ সৈকত খান (৩০), পিতা-মোঃ সেকেন্দার খান , সাং-বসুপাড়া, থানা-সোনাডাঙ্গা মডেল, মোঃ জুয়েল রানা@বাবু(৩৪), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং-রোড নং-১৬ মুজগুন্নি দক্ষিণ পাড়া, থানা-খালিশপুর, পিতর বিশ্বাস (৩১), পিতা-মৃত: অমল বিশ্বাস, সাং-মহেশ্বরপাশা আমিরাবাদ লেন, থানা-দৌলতপুর, মো: হাফিজুর রহমান(২৮), পিতা-মো: ইউনুছ হাওলাদার, সাং-মহেশ্বরপাশা রানা মাঠ, থানা-দৌলতপুর এবং গোলাম মোস্তফা@কলম(৩৫), পিতা-মৃত: আবু তালেব বিশ্বাস, সাং-পাবলা দক্ষিণ কারিকরপাড়া, থানা-দৌলতপুর, খুলনা। এসকল মাদক ব্যাবসায়ীদের খুলনা  মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন

উল্লেখিত  মাদক ব্যাবসায়ীদের  কাাাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী  মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 111 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *