নড়াইলে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের ৩০ হাজার টাকা জরিমানা

Uncategorized অন্যান্য আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকে নোংরা পরিবেশে চিকিৎসাসেবা প্রদান ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে সাত দিনের মধ্যে সকল ত্রুটি সংশোধনের নির্দেশনা দিয়েছেন,ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (২৪ জুলাই) সকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চিকিৎসা সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকির অংশ হিসেবে গত সোমবার লোহাগড়া উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নড়াইল জেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালে লোহাগড়া সিএন্ডবি চৌরাস্তা এলাকায় মোর্শেদা ক্লিনিকের স্টোরে মেয়াদোত্তীর্ণ ওষুধ,নোংরা পরিবেশ,অপারেশন থিয়েটারে আলোর স্বল্পতা, যন্ত্রপাতি সঠিক প্রক্রিয়ায় জীবাণু মুক্ত না করাসহ নানাবিধ ত্রুটি ধরা পড়ে। এসময় নানা অপরাধে ক্লিনিক টিকে অর্থদণ্ডের পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে সকল ত্রুটি সংশোধনের নির্দেশ দিয়ে সংসধন করতে আদেশ দেন আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন,জনগণের চিকিৎসাসেবার মান নিশ্চিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জেলা সিভিল সার্জন অফিসের ডা. শুভাশিস বিশ্বাস ও আনসার সদস্যরা সহযোগীতা করেন।


বিজ্ঞাপন
👁️ 111 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *