চার দিনের  শুভেচ্ছা সফরে ইতালিয়ান নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইটিএস ফ্রান্সেস্কো মোরোসিনি বাংলাদেশে

Uncategorized আন্তর্জাতিক চট্টগ্রাম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে ইতালিয়ান নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইটিএস ফ্রান্সেস্কো মোরোসিনি। রোববার ৩০ জুলাই, জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ জাহাজটিকে স্বাগত জানান।


বিজ্ঞাপন

এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। জাহাজটিকে স্বাগত জানাতে অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ইতালিয়ান হাইকমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘প্রত্যাশা’ অভ্যর্থনা জানায়। (তথ্য সূত্র ও ছবি : ডিফেন্স রিসার্চ ফোরাম)


বিজ্ঞাপন
👁️ 101 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *