কেএমপি’র পুলিশ কমিশনার কে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খুলনার ব্রাঞ্চ ম্যানেজারের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

Uncategorized আইন ও আদালত খুলনা জাতীয় সারাদেশ

মামুন মোল্লা (খুলনা) : সোমবার  ৩১ জুলাই,  দুপুর ২ টা ৫ মিনিটের সময়  খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে নবাগত পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা এর সাথে  কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, খুলনা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রোকনুজ্জামান সৌজন্য সাক্ষাৎ করেন।


বিজ্ঞাপন

সৌজন্য সাক্ষাৎকালে তিনি নবাগত পুলিশ কমিশনার কে কেএমপিতে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এই সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও)  সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন এবং প্রিন্সিপাল অফিসার ও ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার কাজী জামিল আহমেদ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 182 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *