নিরাপদ খাদ্যের মোবাইল কোর্ট কর্তৃক রাজধানীর পশ্চিম আগারগাঁও এর “সুলেমান রেস্টুরেন্ট এন্ড কাবাব” কে ১ লাখ টাকা জরিমানা 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক : সোমবার  ৩১ জুলাই,  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এএক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট  ইশরাত সিদ্দিকা এর নেতৃত্বে রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকার  “সুলেমান রেস্টুরেন্ট এন্ড কাবাব” নামক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

উক্ত মোবাইল কোর্ট  পরিচালনা কালে প্রতিষ্ঠানটি তাদের ট্রেড লাইসেন্স, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোল এর কাগজ, পানি পরীক্ষার কাগজ এবং আরও বেশকিছু প্রয়োজনীয় কাগজ প্রদর্শনে ব্যর্থ হয়।

প্রতিষ্ঠানটির রান্নাঘর অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায় এবং ফ্রীজে লেভেলবিহীন খাদ্য মজুদ করতে দেখা যায়।


বিজ্ঞাপন


বিজ্ঞাপন

সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

মোবাইল কোর্ট  পরিচালনা কালে “সুলেমান রেস্টুরেন্ট এন্ড কাবাব” কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।

মোবাইল কোর্ট  পরিচালনা কালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল খালেক মজুমদার ও বাংলাদেশ নিরাপদ খাদ্যের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *