
নিজস্ব প্রতিনিধি : শরীয়তপুর জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা- ২০২৩ এর প্যারেড অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


জানা গেছে, গতকাল শনিবার ১২ আগস্ট, শরীয়তপুর পুলিশ লাইন্সে কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে বিভাগীয় পদোন্নতি পরিক্ষা-২০২৩ অংশগ্রহণকারী জেলা পুলিশের অধস্তন কর্মকতা এবং কর্মচারীদের প্যারেড পরীক্ষার মূল্যায়ন সম্পন্ন হয়েছে।

উক্ত বোর্ডের সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলার, পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম।এসময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের অন্যান্য সদস্য সহ পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
👁️ 165 News Views
