মোস্তাফিজকেও কিনলো না কেউ

এইমাত্র খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : আইপিএলের এবারের নিলামের প্রথম দফাইয় অবিক্রিত থেকে গেছেন বাংলাদেশের মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য ছিল মুশফিকের, তবে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনও দল। এরপর পেসার ক্যাটাগরিতে ১ কোটি রুপি ভিত্তিমূল্য ছিল মোস্তাফিজের।


বিজ্ঞাপন

এর আগে ২০১৬ ও ২০১৭ সালে মুম্বাইয়ে খেলার পর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২০১৮ সালে খেলেছিলেন মোস্তাফিজ। চোটের কারণে তার বিদেশী লিগে খেলার নিষেধাজ্ঞা থাকলেও এবার বিসিবি তাকে অনুমতি দিয়েছিল। তবে দল পেলেন না তিনি।

নিলামে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দাম উঠেছে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের, ১৫.৫ কোটি রুপি (১৮.৫ কোটি টাকা) তে তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ইতিহাসে কোনও ক্রিকেটারের এটি দ্বিতীয় সর্বোচ্চ মূল্য।

এছাড়া কামিন্সের অস্ট্রেলিয়া সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েলকে ১০.৭৫ কোটি রুপি (প্রায় ১৩ কোটি টাকা) দিয়ে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিসের দাম উঠেছে ১০ কোটি রুপি, তাকে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, উইকেটকিপার ক্যাটাগরিতে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারিকে ২.৪ কোটি রুপিতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।


বিজ্ঞাপন
👁️ 123 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *