ডিএনসিসি’র মশক নিধন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ৪ টি মামলায় মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক  :  গতকাল  মঙ্গলবার (২২ আগস্ট, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন  ডিএনসিসির মশক নিধন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ৪ টি মামলায় মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


বিজ্ঞাপন

অঞ্চল-০৫ এর আওতাধীন ফার্মগেট এলাকায় মশক নিধন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ০৩টি মামলায় মোট ০৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রনজন ঘটক।

এছাড়া অঞ্চল-০৪ এর আওতাধীন মিরপুর টোলারবাগ এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবেদ আলী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে প্রায় ১০৫ টি বাসাবাড়ি, ভবন, রেষ্টুরেন্ট ও দোকানপাট পরিদর্শন করা হয়েছে। একটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ০৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লার্ভা ধংস করা হয়েছে।


বিজ্ঞাপন

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তাগণ ডিএনসিসির দশটি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন।


বিজ্ঞাপন

শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে সচেতনতামূলক কার্টুন বই বিতরণ করেন ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা করা হয়। আলোচনা সভায় ডিএনসিসির কাউন্সিলরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্কাউট ও বিএনসিসির সদস্যরাও ডিএনসিসির কর্মীদের সাথে যুক্ত হয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন।

👁️ 140 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *