ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ

আন্তর্জাতিক

ডেস্ক রিপোর্ট : ভারতের ২৮তম সেনাপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। এর আগে তিনি সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসাবে কাজ করেছেন। মঙ্গলবার সেনাপ্রধান হিসেবে জেনারেল বিপিন রাওয়াতের কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি।


বিজ্ঞাপন

১৯৮০ সালে সেনাবাহিনীর শিখ লাইট ইনফ্যান্টারি রেজিমেন্টে যোগ দেন নারাভানে। গত চার দশকে দেশের একধিক গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছেন তিনি। দেশের উত্তরপূর্বাঞ্চল ও কাশ্মীরের মতো জঙ্গি উপদ্রুত অঞ্চল ছাড়াও শ্রীলঙ্কায় ভারতের পাঠানো শান্তি বাহিনীতেও ছিলেন জেনারেল নারাভানে। পাশাপাশি মায়ানমারে ভারতীয় দূতাবাসে ডিফেন্স অ্যাটাসে হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

২০১৯ সালে ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান হওয়ার আগে ৪০০০ কিলোমিটার ভারত-চীন সীমান্ত প্রহরায় নিয়োজিত ইস্টার্ন কমান্ডের প্রধান ছিলেন নারাভানে। জম্মু ও কাশ্মীরের বিশেষ দক্ষতার সঙ্গে কাজ করার জন্য তাকে বিশিষ্ট সেনা মেডেল দিয়ে সম্মানিত করা হয়েছে। আসাম রাইফেলসের ইনস্পেক্টর জেনারেল থাকাকালীন তিনি পান বিশিষ্ট সেনা মেডেল ও অতি বিশিষ্ট সেনা মেডেল।


বিজ্ঞাপন
👁️ 125 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *