
মো: রফিকুল ইসলাম (নড়াইল) : শনিবার ১৪ অক্টোবর, সকালে মাদক মামলায় ১০ (দশ) বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ফরিদ শেখকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। আসামি ফরিদ শেখ নড়াইল জেলার সদর থানার ডুমুরদিয়া গ্রামের মৃত আব্দুল সত্তার শেখ এর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল জেলার সদর থানার আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

👁️ 134 News Views
