ইভিএম নিয়ে সব সন্দেহ কেটে যাবে: সিইসি

এইমাত্র জাতীয়

নিজস্ব প্রতিবেদক : ইভিএম-এ কারচুপির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, ইভিএমে কারচুপির সুযোগ নেই। এক সময় সব সন্দেহ কেটে যাবে।


বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের আগে বোয়ালখালীতে ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন কে এম নুরুল হুদা।

তিনি বলেন, নতুন প্রযুক্তি আসলে তা নিয়ে কিছুটা বিতর্ক থাকে। তারা ভালো করে দেখলে আর সন্দেহ থাকবে না। ইভিএমে কারচুপির সুযোগ নেই। এক সময় সব সন্দেহ কেটে যাবে।

👁️ 139 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *