
সদ্য জাসদে যোগদানকৃত গোপালগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ ফুলমিয়া।

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার ২৯ নভেম্বর সকাল ১০ টার সময় গোপালগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ ফুলমিয়া জাসদের আদর্শ উদ্দেশ্যর প্রতি আস্থা স্থাপন করে গোপালগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রশিদ চৌধুরীর নেতৃত্বে গোপালগঞ্জ জাসদে যোগদান করেছেন।

তিনি গোপালগঞ্জ শহরের পৌরসভার ১ নং ওয়ার্ডের মোঃ মাজেদ মোল্লার ছেলে । তাকে গোপালগঞ্জ সদর উপজেলা জাসদের সহকারী সম্পাদক হিসাবে কো-অপ্ট করা হয়েছে। তার নেতৃত্বে প্রায় বিভিন্ন দল থেকে প্রায় ৩০ জন নেতা কর্মী গোপালগঞ্জ জাসদে যোগদান করেছেন।

👁️ 159 News Views
