খুলনার  বটিয়াঘাটা উপজেলায় নবাগত নির্বাহী অফিসারের যোগদান 

Uncategorized খুলনা বিশেষ প্রতিবেদন সারাদেশ

খুলনার  বটিয়াঘাটা উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে নব্য যোগদানকৃত শরীফ আসিফ রহমান।


বিজ্ঞাপন

মোঃ মিজানুর রহমান (খুলনা ) :  খুলনার  বটিয়াঘাটা উপজেলায় নবাগত নির্বাহী অফিসার হিসেবে শরীফ আসিফ রহমান গত সোমবার বিকেলে যোগদান করেছেন। তিনি ৩৪ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন এবং ইতিপূর্বে খুলনার ডুমুরিয়া উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি দেশের ঐতিহ্য সমৃদ্ধ জেলা নড়াইলে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নবাগত নির্বাহী অফিসার হিসেবে শরীফ আসিফ রহমান যোগদান করায় অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনার বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন

প্রদত্ত বিবৃতিদাতারা হলেন সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলাদার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোস্তফা বিল্লাল, সাংগঠনিক সম্পাদক পরাগ রায়, দপ্তর সম্পাদক গাজী তরিকুল ইসলাম, নির্বাহী সদস্য এস এম এ ভূট্টো, কার্যকরী সদস্য যথাক্রমে সাংবাদিক নিখিলেশ গাইন, সাংবাদিক নিতিশ বাছাড়, সাংবাদিক সুমন বিশ্বাস, সাংবাদিক অরূপ জোদ্দার, সাংবাদিক রিপন রায়, সাংবাদিক দিগন্ত মল্লিক, সাংবাদিক বিশ্বজিৎ রায়, সাংবাদিক চিরঞ্জীব মল্লিক প্রমূখ।


বিজ্ঞাপন

বিবৃতিদাতারা তার কর্মকালীন সময়ে উপজেলার আপামর জনসাধারণ নির্বিঘ্নে প্রশাসনিক সেবা পাবে এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

👁️ 126 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *