নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক রাজধানীর অভিজাত হোটেল রডিসান ব্লু পরিদর্শন 

Uncategorized আইন ও আদালত ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী স্বাস্থ্য

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিমের সদস্য  কর্তৃক রাজধানীর অভিজাত হোটেলে রেডিসান ব্লু পরিদর্শনের কিছু দৃশ্য।


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিবেদক  :  আজ মঙ্গলবার ৯ জানুয়ারী,  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিম রাজধানীর এয়ারপোর্ট রোড, কুর্মিটোলা এলাকায় হোটেল রেডিসন ব্লু পরিদর্শন করেন।

পরিদর্শন কালে প্রতিষ্ঠানটির কোল্ড কিচেন, হট কিচেন, পেস্ট্রি এন্ড বেকারি সেকশন, কোল্ডস্টোরেজ, ড্রাইস্টোর, বুচারিসহ প্রয়োজনীয় ডকুমেন্টস ইত্যাদি পর্যবেক্ষণ করেন।

সকল পরিবেশ নিরীক্ষণপূর্বক হোটেল রেডিসন ব্লু’র সার্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য আইনানুসারে  খাদ্য নিরাপদতার মান সন্তোষজনক বলে প্রতীয়মান হয়।


বিজ্ঞাপন

মনিটরিং টিম বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য আইনানুসারে  খাদ্যের নিরাপদতার অধিকতর মানোন্নয়নে দিকনির্দেশনা দেন এবং গ্রেডিং প্রদানের জন্য প্রাথমিক মূল্যায়ন সম্পন্ন করেন।


বিজ্ঞাপন

এসময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক (এনফোর্সমেন্ট)  মো: আখতার মামুন উপস্থিত থেকে পরিদর্শন কাজে নেতৃত্ব দিয়েছেন ।

👁️ 167 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *