রংপুরের কাউনিয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ  অভিযান  :  ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (রংপুর) : গত মঙ্গলবার  ১৬ জানুয়ারি,  রাত ৯ টা ৫০ মিনিটের সময়  রংপুর জেলার কাউনিয়া থানা পুলিশের একটি চৌকশ টিম এসআই মোঃ ওসমান গণির নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে  কাউনিয়া থানাধীন নিজপাড়া মৌজাস্থ রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক সংলগ্ন জনৈক মোঃ আবুল কালাম আজাদ এর খাবারের হোটেলের সামনে পাকা রাস্তার উপর যানবাহন চেকিং করাকালে লালমনিরহাটের তিস্তা বাসস্ট্যান্ডের দিক থেকে আসা একটি চার্জার ইজিবাইক সাক্ষীদের সম্মুখে বিধি মোতবেক তল্লাশি করাকালে সামনের সিটে চালকের সাথে বসা যাত্রীবেশী মাদক ব্যাবসায়ী মো আলতাফ হোসেন (৪৬), পিতা- মোঃ আজিতুল্লাহ, সাং- মালভাঙ্গা থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম এর ডান হাতে থাকা একটি বাজার করা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ৪০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ  ফেন্সিডিল উদ্ধার করেন এবং উক্ত মাদক ব্যাবসায়ী কে  আটক করে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।


বিজ্ঞাপন

এ সংক্রান্তে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয় এবং গ্রেফতারকৃত আলতাফ হোসেনকে  আদালতে প্রেরণ করা হয়।

👁️ 124 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *