নিরাপদ খাদ্যের মনিটরিং টিম কর্তৃক রাজধানীর তেজগাঁও এর হোটেল হলিডে ইন পরিদর্শন 

Uncategorized আইন ও আদালত ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিম কর্তৃক হোটেল হলিডে ইন পরিদর্শনের কিছু দৃশ্য।


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিবেদক  : আজ সোমবার  ১২ ফেব্রুয়ারি,  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিম রাজধানীর তেজগাঁও এলাকায় হোটেল “হলিডে ইন” পরিদর্শন করে।

উক্ত হোটেল পরিদর্শন কালে রেস্টুরেন্টের কিচেন, পেস্ট্রি এন্ড বেকারি সেকশন, কোল্ডস্টোরেজ, ড্রাইস্টোরসহ প্রয়োজনীয় ডকুমেন্টস ইত্যাদি পর্যবেক্ষণ করেন।সার্বিক পরিবেশ নিরীক্ষণপূর্বক খাদ্যস্থাপনাটির খাদ্যের নিরাপদতার মান সন্তোষজনক বলে প্রতীয়মান হয়। মনিটরিং টিম খাদ্যের নিরাপদতার মানোন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন এবং গ্রেডিং প্রদানের জন্য প্রাথমিক মূল্যায়ন সম্পন্ন করেন।

এসময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক (এনফোর্সমেন্ট)  মো: আখতার মামুন উপস্থিত থেকে সংশ্লিষ্ট কাজে নেতৃত্ব প্রদান করেন।


বিজ্ঞাপন
👁️ 130 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *