রাজধানীর  এলিফ্যান্ট রোড ও নিউমার্কেট, এলাকায় নিরাপদ খাদ্যের মোবাইল কোর্ট পরিচালনা 

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  আজ বুধবার ১৩ মার্চ  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আক্তারুজ্জামান এর নেতৃত্বে রাজধানীর  এলিফ্যান্ট রোড ও নিউমার্কেট, এলাকায়  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে  এলিফ্যান্ট রোড ও নিউমার্কেট এলাকার ভ্রাম্যমাণ ইফতার দোকানগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছে কি না তা পরিদর্শন করা হয়। এমতাবস্থায় উক্ত এলাকাদ্বয়ের মোট ৭টি ভ্রাম্যমান ইফতার দোকানে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় মোট ১৮,০০০ (আঠারো হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা কালে  এলিফ্যান্ট রোড ও নিউমার্কেট এলাকার ভ্রাম্যমাণ ইফতার দোকানীদের খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।


বিজ্ঞাপন

মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 108 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *