তেজগাঁও কলেজে গণতন্ত্রের চর্চা শুরু :সাবেক অধ্যক্ষকে অবাঞ্চিত করে ভোটিং এর মাধ্যমে নতুন অধ্যক্ষ নির্বাচন

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী শিক্ষাঙ্গন সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক : তেজগাঁও কলেজে গণতন্ত্রের চর্চার অংশ হিসেবে সাবেক অধ্যক্ষ ড. হারুন-অর-রশীদ এর বিরুদ্ধে অসংখ্য দূর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ, দীর্ঘদিন কলেজে অনুপস্থিত ও পালাতক থাকার অভিযোগে অবাঞ্চিত ঘোষণা করা হয়। পরে রোববার বিকেলে ১২৭ জন শিক্ষকের ভোট গ্রাহণের মাধ্যমে ৪ জন প্রার্থী থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্বাচন করা হয়। নির্বাচনে ৭০ ভোটে বিজয়ী হয়েছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ নজিবুল্লাহ্ খান।


বিজ্ঞাপন

এছাড়া অন্যান্য প্রার্থী প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক মোঃ মোরশেদ আলম পেয়েছেন ১৩ ভোট, ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেহানা শারমিন পেয়েছেন ২০ ভোট, সিএসই বিভাগের আমিনুল হক পেয়েছেন ২৪ ভোট পেয়েছেন।

এদিকে তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ৯ দফা দাবির পরিপ্রেক্ষিতে ৩ দফা দাবি আদায়ের লক্ষে অবস্থান কর্মসূচি পালন করতে ফার্মগেট ব্লকেড করা হয়। তার আগে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পস থেকে একটি র‌্যালি নিয়ে সংসদ ভবন হয়ে ফার্মগেট চৌরাস্তায় অবস্থান নেয়।


বিজ্ঞাপন
👁️ 119 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *