ফরিদপুরে ১’শ ৪ বোতল ফেনসিডিলসহ ইছাহাক আলী পাট্টাদার নামে এক মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

সাজ্জাদ হোসেন সাজু (ফরিদপুর) :  ফরিদপুরে ১’শ ৪ বোতল ফেনসিডিলসহ ইছাহাক আলী পাট্টাদার (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


বিজ্ঞাপন

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ওই মাদক কারবারিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকার একটি বসতঘর থেকে ফেনসিডিলসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। ইছাহাক আলী পাট্টাদার ওই এলাকার মৃত নূরুউদ্দনি পাট্টাদারের ছেলে বলে জানা গেছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৪ বোতল ফেনসিডিল সহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মাদক মামলা দায়ের শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 124 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *