যশোরের বসুন্দিয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী বিশেষ অভিযান  :  ৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট ও ১ বোতল বিদেশি মদ সহ ১ জন গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

যশোরের বসুন্দিয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী বিশেষ অভিযানে  ৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট ও ১ বোতল বিদেশি মদ সহ গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী।


বিজ্ঞাপন

 

যশোর প্রতিনিধি  :  গত শনিবার ১২ অক্টোবর  রাত ৯ টায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘ক’ সার্কেল কর্তৃক অভিযান পরিচালনা করে।

উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বসুন্দিয়া হরিজনপাড়া গ্রাম হতে আসামী রাজেন্দ্র কুমার বাঁশফোড় (৩৬) কে ৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট ও ০১ বোতল বিদেশি মদ সহ গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামী বসুন্দিয়া হরিজনপাড়া গ্রামের সূর্য কুমার বাঁশফোড় এর ছেলে। উক্ত ঘটনায় উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার করেন।


বিজ্ঞাপন
👁️ 155 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *