ফেণী প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ ছাগলনাইয়া, মধুগ্রাম, চম্পকনগর, দেবপুর, যশপুর, খেজুরিয়া এবং জয়ন্তীনগর বিওপির টহলদল গত ১৮ থেকে ১৯ অক্টোবর রাতভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে, ছাগলনাইয়া উপজেলার লম্বাটিলা, টিলাপাড়া, ছয়ঘড়িয়া এবং পরশুরাম উপজেলার মহেশ পুস্কুরনী নামক সীমান্তবর্তী স্থান হতে ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার শাড়ী, থ্রীপিস, লেহেংগা, কাশ্মিরী শাল এবং মদ আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১,০২,৩৩,৫০০ টাকা।আটককৃত মালামাল ফেনী কাস্টমস্ এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে প্রেরণের কার্যক্রম প্রক্রীয়াধীন।
👁️ 157 News Views
