রাজধানীতে ৪২ ছিনতাইকারী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে বলেও জানান তিনি।


বিজ্ঞাপন
👁️ 126 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *