সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান : ২ কোটি ৩৭ লক্ষ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (সিলেট) : সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ৩৭ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাল, শাড়ি, থ্রিপিস ও কসমেটিকস সামগ্রীসহ বিবিধ চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার  ১৫ নভেম্বর এবং আজ শনিবার ১৬ নভেম্বর, দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি ভারতীয় কাশ্মীরি হাজীশাল, শাড়ী, থ্রীপিস, বিভিন্ন প্রকার ক্রিম, গার্নিয়ারম্যান ফেসওয়াশ, সাবান এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য- ২,৩৭,৩৬,৫৭০.০০ (দুই কোটি সাঁইত্রিশ লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত সত্তর) টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার নিয়মিতভাবে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রতিনিয়ত বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে। জব্দকৃত চোরাচালানী মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন
👁️ 114 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *