শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন মুন্সিগঞ্জের  পুলিশ সুপার

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (মুন্সিগঞ্জ) :   আজ শনিবার ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোহাম্মদ বদিউজ্জামান পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী হুমায়ন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  ফিরোজ কবিরসহ মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 108 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *