নিজস্ব প্রতিবেদক : কিছু পত্র-পত্রিকা ও বিএনপি করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। কিন্তু আসলে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়ানোর মত কিছু হয়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, কিছু পত্র-পত্রিকা ও বিএনপি করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। কিন্তু আসলে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছাড়ানোর মত কিছু হয়নি। বিএনপির মহাসচিবও করোনাভাইরাসের কারণে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করতে বলেছেন। আসলে বিএনপি করোনা নিয়ে রাজনীতি করছে। আতঙ্ক ছড়াচ্ছে। স্কুল-কলেজ বন্ধ ঘোষণার করার মতো কোনো পরিস্থির সৃষ্টি হয়নি।

👁️ 116 News Views
