৪  মামলার আসামি ও চিহ্নিত চাঁদাবাজ পবনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : রাজধানীর মতিঝিল বানিজ্যিক এলাকা থেকে চাঁদাবাজির চারটি মামলার আসামি পবন চন্দ্র দাস (৫০) কে চাঁদা আদায়ের টাকাসহ গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।


বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার ১৬ জানুয়ারি,  রাত ৯ টা ১০ মিনিটের সময়  মতিঝিল বানিজ্যিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে চাঁদা আদায়ের ৯২০ টাকা উদ্ধার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থানার একটি টিম রাত্রিকালীন টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মতিঝিল পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বট গাছের বিপরীত পাশে ফুটপাতের বিভিন্ন দোকান হতে একজন ব্যক্তি জোরপূর্বক চাঁদা আদায় করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ০৯:২০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছে চাঁদা উত্তোলনরত অবস্থায় একজনকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন

সে তার নাম পবন চন্দ্র দাস বলে জানায়। ফুটপাত থেকে টাকা উত্তোলনের বিষয়ে গ্রেফতারকৃত পবন কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি এবং টাকা উত্তোলনের বৈধ কোন রশিদ দেখাতে পারেনি। এ সময় তার হেফাজত থেকে বিভিন্ন দোকান থেকে আদায়কৃত ৯২০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত পবনের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় চাঁদাবাজির একটি মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পবন চাঁদা দাবী ও জোরপূর্বক চাঁদা আদায়ের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় রুজু হওয়া আরো চারটি চাঁদাবাজির মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

👁️ 118 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *