নড়াইলে বিএনপির অফিস ভাঙচুর ও নাশকতা মামলায়,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫ নেতাকর্মী কারাগারে

Uncategorized অনিয়ম-দুর্নীতি অন্যান্য অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জীবন-যাপন প্রশাসনিক সংবাদ রাজনীতি

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানা আওয়ামী-লীগ এবং তার সহযোগী সংগঠনের ৩৫ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। নাশকতা ও বিএনপির অফিস ভাঙচুরের আলাদা দু’টি মামলায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে হাজির হয়ে জামিন চাইলে,বিজ্ঞ বিচারক মেহেদী হাসান এবং সাবরিনা চৌধুরী তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এসময় আদালত থেকে কারাগারে নেয়ার পথে আসামিগণ জয় বাংলা,শেখ হাসিনা ভয় নাই,রাজপথ ছাড়ি নাই,জ্বালোরে জ্বালো,আগুন জ্বালোসহ বিভিন্ন স্লোগান দিতে দিতে পুলিশ ভ্যানে ওঠে।


বিজ্ঞাপন
👁️ 147 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *