হবিগঞ্জের বাহুবলে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৪ জন গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

হবিগঞ্জ প্রতিনিধি  :  হবিগঞ্জের বাহুবল মডেল থানা পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে ০৪ জন কে অপরাধীকে গ্রেফতার করা হয়েছে ‌।


বিজ্ঞাপন

গত সোমবার ( ৩ মার্চ ) রাতে বাহুবল উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

বাহুবল মডেল থানা সূত্রে জানা যায়, বাহুবল মডেল থানা পুলিশ প্রতিনিয়ত মাদক, সন্ত্রাসী, জুয়া, চোর চালান, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় বাহুবল মডেল থানা পুলিশের নেতৃত্বে গতকাল সোমবার  ৩ ফেব্রুয়ারি, যৌথ বাহিনীসহ অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ০৪ জন অপরধীকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন, টেনু মিয়া(৪১), পিতা-মৃত তোতা মিয়া, শিবলু মিয়া (২২) পিতা-টেনু মিয়া, মোঃ সেলিম মিয়া, পিতা-মৃত তুতা মিয়া, সর্বসাং-পশ্চিম জয়পুর, ও মোঃ জাকারিয়া (১৯), পিতা-আমির হোসেন, সাং-লাকড়িপাড়া, ৬নং মিরপুর ইউপি, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ।


বিজ্ঞাপন

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে থানার অন্যান্য অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে সেনাবাহিনী সহ ওই অভিযানে অংশ নেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এলাকার চিহ্নিত অপরাধী হিসাবে স্বীকৃত। অত্র থানার মিরপুর এলাকাসহ থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অধিকতর উন্নত করার লক্ষ্যে এই ধরণের অভিযান পরিচালান করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *