মহান স্বাধীনতা দিবসে পিলখানাস্থ ‘সীমান্ত গৌরবে’ বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদন 

Uncategorized ইতিহাস ঐতিহ্য জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।


বিজ্ঞাপন

বিজিবি মহাপরিচালক আজ সকাল ০৭.৩০ ঘটিকায় রাজধানী ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিজিবি’র একটি সুসজ্জিত দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। শ্রদ্ধা নিবেদনের সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ এবং অসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

দিবসটি উদযাপন উপলক্ষ্যে অদ্য ২৬ মার্চ সকাল ০৫.৪৯ ঘটিকায় পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে বিজিবি’র সকল ইউনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


বিজ্ঞাপন

সূর্যোদয়ের সাথে সাথে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয়  প্রধান উপদেষ্টা কর্তৃক সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী অংশগ্রহণ করেন।

👁️ 134 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *