সিলেট সীমান্তে বিজিবি’র অভিযান  : ৬ কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট) : আজ শনিবার ২৬ এপ্রিল  গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র  সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর উপ অধিনায়ক মেজর মোঃ নূরুল হুদার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, রূপ জি ক্রিম, জিলেট ব্লেইড, চিনি, ফিয়ামা সাবান, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটক্যাট চকলেট, ফুচকা, শুটকি, পান এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও পিকআপ জব্দ করতে সক্ষম হয়েছে।


বিজ্ঞাপন

জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৬,০০,০০,০০০ (ছয় কোটি) টাকা।  এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সিলেট ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে প্রতিনিয়ত বিপুল পরিমান বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।


বিজ্ঞাপন

আজ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৬ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন
👁️ 132 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *