বিপিএল ফুটবল  কুমিল্লায় মোহামেডান আবাহনী ম্যাচ ড্র পয়েন্ট টেবিলে এগিয়ে মোহামেডান

Uncategorized খেলাধুলা গ্রাম বাংলার খবর জাতীয় ফুটবল বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

তাপস চন্দ্র সরকার (কুমিল্লা)  :  গোলশূণ্য ড্রতে গড়ায় দুই চিরপ্রতিদ্বন্ধী মোহামেডান আবাহনী ম্যাচটি। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হয় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে।


বিজ্ঞাপন

২য় পর্বে গোলশূণ্য ড্র হলেও প্রথম পর্বে ১শূণ্য গোলে আবাহনীকে হারিয়েছিল মোহামেডান। খেলার প্রথমার্ধে মোহামেডানের মাহবুবুর রহমানকে লাল কার্ড দেখায় রেফারি।

এরপর উত্তেজনা দেখা দেয় গ্যালারিতে। উত্তেজিত দর্শকরা রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন। কিছুক্ষণ পর আবার খেলা শুরু হয়। ১০জন নিয়ে বাকী ম্যাচ খেলে মোহামেডান।


বিজ্ঞাপন

কিছুটা রক্ষনাত্মক খেলে মোহামেডান চাপের মুখে পড়লেও বারবার সুযোগ মিস করে আবাহনী। ম্যাচটি ড্র হলেও পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা মোহামেডান ২ পর্বেও এগিয়ে গেল।


বিজ্ঞাপন
👁️ 123 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *