টাঙ্গাইলের  মির্জাপুরে বাংলার মুসলিম নবজাগরণে পন্নী পরিবারের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ


বিজ্ঞাপন

মো. আবুসালেহ (সজীব), (টাঙ্গাইল) :  টাঙ্গাইলের মির্জাপুরে বাংলার মুসলিম নবজাগরণে পন্নী পরিবারের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (পহেলা মে) বিকাল ৪ টার  সময় মির্জাপুর প্রেসক্লাবে এই আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মোতাওয়াল্লি, হায়দার আলী খান পন্নী আল আওলাদ ওয়াকফ এস্টেট ডা. উম্মুত তিজান মাখদুমা পন্নীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন,  আবুল কালাম আজাদ সিদ্দিকী সাবেক এমপি ও শিশু বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মো. মোশারফ হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) মির্জাপুর, থানা টাঙ্গাইল, খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মির্জাপুর থানা বিএনপি, ওমর খান পন্নী ভাইস চেয়ারম্যান টাঙ্গাইল জেলা রেফারি এসোসিয়েশন, রুফায়দাহ পন্নী সম্পাদক দৈনিক দেশের পত্র পত্রিকা, মশিউর রহমান চেয়ারম্যান বাংলাদেশ সাংবাদিক জোট। সঞ্চালনায় ছিলেন, এস এম সামসুল হুদা, ম্যানেজার মোহাম্মদ হায়দার আলী খান পন্নী আল আওলাদ ওয়াকফ এস্টেট।

‎এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, সহ-সভাপতি মো. জুলহাস শেখ গোড়াই ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. লাবিব শেখ, গোড়াই ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আরিফুল ইসলাম আরিফ জাতীয় রিপোর্টার্স ক্লাব মির্জাপুর উপজেলা শাখার সভাপতি ঈমন হোসেন মজনু ও সেক্রেটারি মো. আবুসালেহ সজীব সহ সাংবাদিকবৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 103 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *