গাজীপুরের  কালিয়াকৈরে শ্রমীকলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Uncategorized অপরাধ গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি  : গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় ৪ নম্বর ওয়ার্ডে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন(৪০) গ্রেপ্তার করেছেন পুলিশ। সোমবার (১৯ মে) ভোররাতে কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


বিজ্ঞাপন

ইসমাইল হোসেন কালিয়াকৈর পৌরসভার বক্তারপুর এলাকার বাসিন্দা গাউজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন গত ৫ আগস্ট সংঘটিত ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় দায়ের করা ৩৬ নম্বর হত্যা মামলার অন্যতম আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ সোমবার ভোররাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।


বিজ্ঞাপন

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন
👁️ 111 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *