
মোঃ মিঠু মিয়া, (গাইবান্ধা) : গাইবান্ধা শহরে গভীর রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও বরখাস্তকৃত পুলিশ সদস্য মুনিরকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

অভিযান চলাকালে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১,৮০০ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার এবং নগদ ৬৩ হাজার ২’শ ৫০ টাকা।
ডিএনসি সূত্রে জানা যায়, মুনির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং সংস্থাটি তাকে দীর্ঘদিন নজরদারিতে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

👁️ 112 News Views
